ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকায় ছিলেন জিসান। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি সেখানে এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

আরও পড়ুনঃ  হৃদযন্ত্রের পরীক্ষা কখন থেকে? বয়স নয়, ঝুঁকির ওপরও নির্ভর করে

জিসান নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা সেটি জিসানের বলে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জিসানকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্জন স্থানে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তারা জানান।

তবে পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক বিরোধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ব্যক্তিগত শত্রুতা কিংবা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুনঃ  ‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

আপডেটের সময়: ০৭:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকায় ছিলেন জিসান। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি সেখানে এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

আরও পড়ুনঃ  ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে

জিসান নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা সেটি জিসানের বলে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  এনসিপির সাংগঠনিক উপ-কমিটির প্রধান হলেন সারজিস আলম

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জিসানকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্জন স্থানে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তারা জানান।

তবে পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক বিরোধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ব্যক্তিগত শত্রুতা কিংবা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা