ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় রুহুল কবির রিজভী আহমেদকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে বিএনপি সরকার গঠন করার পর গত ১৭ ফেব্রুয়ারি রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ছাত্ররাজনীতি দিয়ে পথচলা

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চ মাধ্যমিক শেষ করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু হয়। তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: দীনেশ ত্রিবেদী

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রিজভী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে রিজভী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  সাফা কবির মুগ্ধ হলিউডে গিয়ে

দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন তিনি।

একই সঙ্গে স্থায়ী কমিটিতে নতুন করে আরও তিনজন—মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ—স্থান পেয়েছেন।

বর্তমানে নতুন চার সদস্যসহ বিএনপির স্থায়ী কমিটিতে সদস্যসংখ্যা ১৭ জন। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দলীয় পদ ছাড়তে হবে—সে ক্ষেত্রে স্থায়ী কমিটিতে আরও নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী

আপডেটের সময়: ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় রুহুল কবির রিজভী আহমেদকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে বিএনপি সরকার গঠন করার পর গত ১৭ ফেব্রুয়ারি রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট

ছাত্ররাজনীতি দিয়ে পথচলা

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চ মাধ্যমিক শেষ করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু হয়। তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী