ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হন। একপর্যায়ে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।

আরও পড়ুনঃ  আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরে ঘটনাস্থলে পড়ে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি, থাকছে বজ্রবৃষ্টির সম্ভাবনাও

এর আগে, ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে ওই মিছিলে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ  সুন্দরবনে পর্যটনের বিপুল সম্ভাবনা, কমছে পর্যটক; প্রস্তুত ২০ বছরের মহাপরিকল্পনা

এদিকে শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। জন্মদিনকে ঘিরে ঢাকার ধানমন্ডিতেও আওয়ামী লীগের কার্যক্রমের খবর পাওয়া গেছে এবং সেখানে কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে ইত্তেফাকের প্রতিবেদনে জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল

আপডেটের সময়: ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হন। একপর্যায়ে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

পরে ঘটনাস্থলে পড়ে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণ! ঘটনাস্থলে প্রশাসন, বন্ধের নির্দেশ