ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতীয় শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার

  • Arif
  • আপডেটের সময়: ১০:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩১ সময় দেখুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

রেহানা আক্তার বলেছেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার রানু।

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যাঁরা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবনটা কালো করে দেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে ১১ জন নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘তাঁরা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

আরও পড়ুনঃ  দক্ষিণ সুদান ও আবেইতে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

রেহানা আক্তার বলেন, ‘কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ

সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার

আপডেটের সময়: ১০:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

রেহানা আক্তার বলেছেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

আরও পড়ুনঃ  এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার রানু।

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যাঁরা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবনটা কালো করে দেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে ১১ জন নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘তাঁরা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

রেহানা আক্তার বলেন, ‘কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে