ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন আসিফ মাহমুদ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন এক পাত্রেই ১ হাজার ৮০৭ গ্যালন শিম, রান্না করে বিশ্বরেকর্ড তুরস্কের কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা, আটক শতাধিক ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি: ফ্লোরেন্স পিউ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

এশিয়ান গেমসে দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশ পুরুষ হকি দল। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ষষ্ঠ মিনিটে ফাতুর মোছামাদের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে আমিরুল ইসলাম সমতা ফেরান।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন শুরু হতে পারে জানুয়ারিতে: ইসি আনোয়ারুল ইসলাম

দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও জ্বলে ওঠেন আমিরুল। নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল-গাড়ি চালকদের সতর্ক করল পুলিশ, মানতে হবে যেসব নিয়ম

এরপর ৩৭ মিনিটে আসে আলোচিত মুহূর্ত। জাতীয় দলের বাইরে প্রায় দেড় বছর থাকার পর ফিরে আসা রাসেল মাহমুদ জিমি দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৪

এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা অবশ্য কঠিন ছিল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারে দলটি। এরপর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে জয়ের পথে ফেরে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর। ওই ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’

জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

আপডেটের সময়: ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশ পুরুষ হকি দল। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ষষ্ঠ মিনিটে ফাতুর মোছামাদের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে আমিরুল ইসলাম সমতা ফেরান।

আরও পড়ুনঃ  পাসপোর্ট হারালে প্রথমবার দণ্ড নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও জ্বলে ওঠেন আমিরুল। নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন শুরু হতে পারে জানুয়ারিতে: ইসি আনোয়ারুল ইসলাম

এরপর ৩৭ মিনিটে আসে আলোচিত মুহূর্ত। জাতীয় দলের বাইরে প্রায় দেড় বছর থাকার পর ফিরে আসা রাসেল মাহমুদ জিমি দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে অন্য জেলায় যেতে বাসভাড়া কোন রুটে কত?