ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর বাসার পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (১ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণ পাশে নিজ বাসার কাছের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

নিহত পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ুন খানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে ঢাকায় চাকরির সুবাদে থাকতেন এবং মেয়ের বিয়ে হয়ে গেছে দুই মাস আগে। এরপর থেকে তিনি একাই বাসায় বসবাস করতেন।

পরিবার জানায়, ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়নি, তবে তিনি আর কল রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে

পরবর্তীতে ৩০ জুন সন্ধ্যায় ছেলে ঢাকার সাভার থেকে এসে সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

অবশেষে বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

নিহতের ছেলে সোহেল রানা ফাহাদ দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) বাসাইল-সখীপুর এ কে এম মামুনুর রশিদ বলেন, প্রাথমিক সুরতহালে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর বাসার পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (১ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণ পাশে নিজ বাসার কাছের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক

নিহত পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ুন খানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে ঢাকায় চাকরির সুবাদে থাকতেন এবং মেয়ের বিয়ে হয়ে গেছে দুই মাস আগে। এরপর থেকে তিনি একাই বাসায় বসবাস করতেন।

পরিবার জানায়, ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়নি, তবে তিনি আর কল রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  ভারত থেকে ২.৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি

পরবর্তীতে ৩০ জুন সন্ধ্যায় ছেলে ঢাকার সাভার থেকে এসে সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

অবশেষে বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  এসএসসি-সমমানের ফল আজ, যেভাবে জানা যাবে