ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

নদ-নদী ও খালের দখল হয়ে যাওয়া জমি যেকোনো মূল্যে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাট এলাকায় খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  আরবিতে ‘আসসালামু আলাইকুম’ বলে চমকে দিলেন রোনালদো জুনিয়র

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ঢাকার সুয়ারেজ লাইনগুলো শহরের বাইরে নেওয়ার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নদী রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রমের পাশাপাশি গাইড ওয়াল নির্মাণের কাজও শুরু হয়েছে। রাজধানীর জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা মোকাবিলায় খালগুলোকে কার্যকরভাবে পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

মীর শাহে আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি খাল পুনঃখনন করা হবে। এসব খালের পানি নদীতে প্রবাহিত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

তিনি আরও বলেন, নদী ও খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করে জলাধার ও নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ২ হাজার ৩৬ জন

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নদ-নদী ও খালের দখল হয়ে যাওয়া জমি যেকোনো মূল্যে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাট এলাকায় খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ঢাকার সুয়ারেজ লাইনগুলো শহরের বাইরে নেওয়ার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নদী রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রমের পাশাপাশি গাইড ওয়াল নির্মাণের কাজও শুরু হয়েছে। রাজধানীর জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা মোকাবিলায় খালগুলোকে কার্যকরভাবে পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদানে ১ কোটি ৮৫ লাখ শিশু সুরক্ষার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

মীর শাহে আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি খাল পুনঃখনন করা হবে। এসব খালের পানি নদীতে প্রবাহিত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

তিনি আরও বলেন, নদী ও খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করে জলাধার ও নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওসি প্রত্যাহার