ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার টাকা ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ভক্তের ক্যামেরায় ভাইরাল শাহরুখ, ‘কিং’ সিনেমার নতুন লুক নিয়ে জল্পনা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’ বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ‘শেষ সুযোগ’ দিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

আজ (৯ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বাংলাদেশ পুলিশের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি পুলিশ বাহিনীকে আরও মানবিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সাহসী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর নির্ভরশীল।

সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধের ধরন দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ‘ডিপ ফেইক’ প্রযুক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সুরক্ষা এবং সেবামূলক মানসিকতার বিকাশের মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও গুণগত উন্নয়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মানবিক, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে এবং আইনের শাসন সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাবে।

তিনি ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য এবং বাংলাদেশ পুলিশের ধারাবাহিক সফলতা কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৬:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

আজ (৯ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বাংলাদেশ পুলিশের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি পুলিশ বাহিনীকে আরও মানবিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সাহসী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’

তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর নির্ভরশীল।

সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধের ধরন দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ‘ডিপ ফেইক’ প্রযুক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সুরক্ষা এবং সেবামূলক মানসিকতার বিকাশের মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর