ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক ‘আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা’: পরীমনি এফডিআই বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৭ শতাংশ ‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’, পদত্যাগের কারণ জানালেন ইশরাক একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য আওয়ামী লীগ পরিচয় দিলে ভিক্ষাও নিতেন না মকবুল, বার্ধক্যে মানবেতর জীবন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন ও ছাড়পত্র না পাওয়ায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। ফলে শেষ মুহূর্তে মাহফিলটি স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

অনুমতি না পেয়ে গুটিয়ে নেওয়া হলো প্যান্ডেল

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এই তাফসির মাহফিল শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের মৌখিক নির্দেশনার পর আয়োজকরা প্যান্ডেল গুটিয়ে নেন এবং আমন্ত্রিত অতিথিদের না আসার অনুরোধ জানান।

‘মানব কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন মাহফিলটির আয়োজন করেছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর।

আরও পড়ুনঃ  গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। প্রধান আলোচক হিসেবে থাকার কথা ছিল সংসদ সদস্য মুফতি আমির হামজার। এ ছাড়া স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকেও অতিথি করা হয়েছিল।

পুলিশি প্রতিবেদনের অপেক্ষায় প্রশাসন

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

গত শনিবার সকালে অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করেন আয়োজকরা। মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক জানান, ওই সময় ইউএনও তাদের বলেন, মাহফিলের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন দিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অনুমতি দেওয়া সম্ভব নয়।

এরপর মাহফিল অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কায় অতিথিদের ফোন করে দুঃখ প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে প্যান্ডেলও গুটিয়ে নেওয়া হয়।

যা বলছে উপজেলা প্রশাসন ও পুলিশ

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বড় জনসমাগমের অনুমতি দেওয়ার নিয়ম নেই। পুলিশের প্রতিবেদন চাওয়া হয়েছে এবং সেটি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

আরও পড়ুনঃ  ‘ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’: রাশেদ খাঁন

অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানান, বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেষ মুহূর্তে আয়োজন স্থগিত

মাহফিলকে কেন্দ্র করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রচার চালিয়েছিলেন আয়োজকরা। অনুষ্ঠানস্থলে বড় প্যান্ডেল নির্মাণের কাজও চলছিল। তবে প্রশাসনের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত তাফসির মাহফিলটি স্থগিত করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক

পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

আপডেটের সময়: ০৬:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন ও ছাড়পত্র না পাওয়ায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। ফলে শেষ মুহূর্তে মাহফিলটি স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

অনুমতি না পেয়ে গুটিয়ে নেওয়া হলো প্যান্ডেল

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এই তাফসির মাহফিল শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের মৌখিক নির্দেশনার পর আয়োজকরা প্যান্ডেল গুটিয়ে নেন এবং আমন্ত্রিত অতিথিদের না আসার অনুরোধ জানান।

‘মানব কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন মাহফিলটির আয়োজন করেছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর।

আরও পড়ুনঃ  ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। প্রধান আলোচক হিসেবে থাকার কথা ছিল সংসদ সদস্য মুফতি আমির হামজার। এ ছাড়া স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকেও অতিথি করা হয়েছিল।

পুলিশি প্রতিবেদনের অপেক্ষায় প্রশাসন

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়।

আরও পড়ুনঃ  ‘ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’: রাশেদ খাঁন

গত শনিবার সকালে অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করেন আয়োজকরা। মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক জানান, ওই সময় ইউএনও তাদের বলেন, মাহফিলের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন দিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অনুমতি দেওয়া সম্ভব নয়।

এরপর মাহফিল অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কায় অতিথিদের ফোন করে দুঃখ প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে প্যান্ডেলও গুটিয়ে নেওয়া হয়।

যা বলছে উপজেলা প্রশাসন ও পুলিশ

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বড় জনসমাগমের অনুমতি দেওয়ার নিয়ম নেই। পুলিশের প্রতিবেদন চাওয়া হয়েছে এবং সেটি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

আরও পড়ুনঃ  একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য