ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর থেকে তিনি নতুন গন্তব্যের সন্ধানে ছিলেন। সম্প্রতি নিউইয়র্ক কসমসের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে শামিত বা ক্লাব—কেউই এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক সমৃদ্ধ। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে এবং জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুনঃ  শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল

কানাডায় জন্মগ্রহণকারী শামিত সোম বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি আগে কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন। পরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সিতে মাঠে নামেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

২০২৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় শামিতের। এরই মধ্যে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক গোলও করেছেন তিনি।

নিউইয়র্ক কসমসে যোগ দিলে ঐতিহ্যবাহী এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তবে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

আপডেটের সময়: ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর থেকে তিনি নতুন গন্তব্যের সন্ধানে ছিলেন। সম্প্রতি নিউইয়র্ক কসমসের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে শামিত বা ক্লাব—কেউই এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরও পড়ুনঃ  ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক সমৃদ্ধ। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে এবং জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুনঃ  দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী