ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার বাণিজ্য জোরদারের উদ্যোগ

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।

বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিল দক্ষিণ কোরিয়া

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান ফ্রিল্যান্সার সম্প্রদায় লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে লিথুয়ানিয়ার প্রতিষ্ঠানগুলো কৌশলগত সুবিধা পেতে পারে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। বিনিয়োগ প্রত্যাহার এবং মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  শূন্য পাসের কারণ খুঁজছে সরকার, বাতিল হতে পারে এমপিও

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লেজার প্রযুক্তি, গভটেক ও ফিনটেক সেবায় লিথুয়ানিয়া বিশ্বব্যাপী অগ্রগামী দেশগুলোর অন্যতম। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে এবং প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করতে তার দেশ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।

আরও পড়ুনঃ  দীর্ঘদিনের মোতায়েনের মধ্যেই মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ পরিদর্শনে সেন্টকম প্রধান

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল উদ্ভাবন ও আধুনিক আর্থিক প্রযুক্তির মতো খাতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে উভয় দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ-লিথুয়ানিয়ার বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার বাণিজ্য জোরদারের উদ্যোগ

আপডেটের সময়: ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।

বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন, বাকি ২৬ শতাংশ প্রক্রিয়াধীন

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান ফ্রিল্যান্সার সম্প্রদায় লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে লিথুয়ানিয়ার প্রতিষ্ঠানগুলো কৌশলগত সুবিধা পেতে পারে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। বিনিয়োগ প্রত্যাহার এবং মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী