ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি

বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি। তবে এবার ছবিটির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে অহেতুক মহিমান্বিত করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনির সঙ্গে ছবির বেশ কিছু অমিল রয়েছে বলেও দাবি করেছে তারা।

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া বলেন, অবিলম্বে দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে হবে। একই সঙ্গে ছবিটির সেন্সর সনদ বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

বজরংলালের অভিযোগ, ‘রামায়ণ’ সিনেমার মাধ্যমে রাজনৈতিক প্রচারের চেষ্টা করা হয়েছে। মহর্ষি বাল্মীকির রামায়ণের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ছবিতে উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে অহল্যার শাপমুক্তি এবং নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্বের মতো ঘটনাকে রামায়ণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। অথচ সিনেমায় এসব ঘটনার কোনো উল্লেখ নেই বলে অভিযোগ তাঁর।

রাবণকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা নিয়েও আপত্তি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। তাঁর দাবি, রাবণ জ্ঞান, ভক্তি ও শক্তির অধিকারী হলেও নৈতিকতার দিক থেকে বিচ্যুত ছিলেন। অহংকারের বশে তিনি সৃষ্টির প্রতিটি জীবের ওপর অত্যাচার চালিয়েছিলেন। অথচ সিনেমায় তাঁকে কার্যত নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ

বজরংলালের আরও অভিযোগ, ঋষি-মুনিদের সাধনা ও যজ্ঞে বাধা দেওয়া রাক্ষসদের দমন করতেই রাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু সিনেমায় বিষয়টিকে রাম ও রাবণের ব্যক্তিগত শত্রুতার রূপ দেওয়া হয়েছে। এতে রাম ও রামায়ণের প্রতি বিশ্বাস রাখা লাখো হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে বজরংলাল বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা সমাজ কখনো মেনে নেবে না। এ কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধের পাশাপাশি সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজকও যশ। নমিত মালহোত্রার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি।

গত ৫ নভেম্বর মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৪ কোটি ৬০ লাখ টাকা। তবে বক্স অফিসে সাফল্যের মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি ও প্রদর্শনী বন্ধের দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি

আপডেটের সময়: ১০:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি। তবে এবার ছবিটির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে অহেতুক মহিমান্বিত করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনির সঙ্গে ছবির বেশ কিছু অমিল রয়েছে বলেও দাবি করেছে তারা।

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া বলেন, অবিলম্বে দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে হবে। একই সঙ্গে ছবিটির সেন্সর সনদ বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

বজরংলালের অভিযোগ, ‘রামায়ণ’ সিনেমার মাধ্যমে রাজনৈতিক প্রচারের চেষ্টা করা হয়েছে। মহর্ষি বাল্মীকির রামায়ণের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ছবিতে উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে অহল্যার শাপমুক্তি এবং নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্বের মতো ঘটনাকে রামায়ণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। অথচ সিনেমায় এসব ঘটনার কোনো উল্লেখ নেই বলে অভিযোগ তাঁর।

রাবণকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা নিয়েও আপত্তি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। তাঁর দাবি, রাবণ জ্ঞান, ভক্তি ও শক্তির অধিকারী হলেও নৈতিকতার দিক থেকে বিচ্যুত ছিলেন। অহংকারের বশে তিনি সৃষ্টির প্রতিটি জীবের ওপর অত্যাচার চালিয়েছিলেন। অথচ সিনেমায় তাঁকে কার্যত নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ

বজরংলালের আরও অভিযোগ, ঋষি-মুনিদের সাধনা ও যজ্ঞে বাধা দেওয়া রাক্ষসদের দমন করতেই রাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু সিনেমায় বিষয়টিকে রাম ও রাবণের ব্যক্তিগত শত্রুতার রূপ দেওয়া হয়েছে। এতে রাম ও রামায়ণের প্রতি বিশ্বাস রাখা লাখো হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে বজরংলাল বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা সমাজ কখনো মেনে নেবে না। এ কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধের পাশাপাশি সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!