ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ার আইনশৃঙ্খলা কমিটির সভায় জলাবদ্ধতা ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্ব

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বক্তারা বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি যেভাবে পরিকল্পিতভাবে কাজ করে চলেছেন, তাতে অল্প সময়ের মধ্যেই বগুড়া শহরে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা করা যায়।

আরও পড়ুনঃ  টানা ব্যর্থতার প্রভাব, ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলের মানুষ

আলোচনায় শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, সারিয়াকান্দী এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক-সংক্রান্ত মামলার বিচার দ্রুত নিষ্পত্তি, মামলা জট কমানো এবং মাদক কারবারিদের তৎপরতা দমনে করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, বগুড়া জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেত এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এ কে এম তৈহিদুল আলম মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

আরও পড়ুনঃ  একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি

সভায় বগুড়ায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মাদক মামলার দ্রুত নিষ্পত্তি ও মামলা জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেত।

আরও পড়ুনঃ  আজ ঐতিহাসিক জু/লা/ই গ/ণ/অ/ভ্যু/ত্থা/ন দি/ব/স, দেশজুড়ে নানা আ/য়ো/জ/নে পালিত হচ্ছে দ্বি/তী/য় ব/র্ষ/পূ/র্তি

এছাড়া সারিয়াকান্দী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাতের বেলায় ট্রাকে করে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন বন্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে প্রয়োজনীয় নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

বগুড়ার আইনশৃঙ্খলা কমিটির সভায় জলাবদ্ধতা ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্ব

আপডেটের সময়: ০৮:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বক্তারা বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি যেভাবে পরিকল্পিতভাবে কাজ করে চলেছেন, তাতে অল্প সময়ের মধ্যেই বগুড়া শহরে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা করা যায়।

আরও পড়ুনঃ  ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

আলোচনায় শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, সারিয়াকান্দী এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক-সংক্রান্ত মামলার বিচার দ্রুত নিষ্পত্তি, মামলা জট কমানো এবং মাদক কারবারিদের তৎপরতা দমনে করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, বগুড়া জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেত এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এ কে এম তৈহিদুল আলম মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশাবাদ ট্রাম্পের