ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

ইসরায়েলগামী ফ্লাইটে দায়িত্ব পালনকারী পাইলট ও কেবিন ক্রুদের নাগরিকত্বের ভিত্তিতে বিধিনিষেধ আরোপের খবর সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকত্ব থাকা উড়োজাহাজকর্মীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি এয়ার ফ্রান্স।

আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম অপারেটিভএমএমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের ৮ অক্টোবর জারি করা একটি নিরাপত্তা নির্দেশনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মক্কা-মদিনার নিরাপত্তা চেয়ে আজহারীর দোয়া, সৌদিতে হামলায় উদ্বেগ

মিডিয়াপার্টের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম রয়েছে। এসব দেশের নাগরিকত্ব থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ফরাসি নাগরিকত্বের পাশাপাশি তালিকাভুক্ত কোনো দেশের নাগরিকত্ব থাকলেও সংশ্লিষ্ট কর্মীরা বিধিনিষেধের আওতায় পড়তে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে নিয়মটি কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যে ঘটনার পর নির্দেশনা

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে কথিত একটি ঘটনার পর এ নির্দেশনা জারি করা হয়। অভিযোগ রয়েছে, ওমানের নাগরিক এক সহকারী পাইলট উড়োজাহাজের ক্যাপ্টেনকে আক্রমণ করে সেটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করে এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

তবে এয়ার ফ্রান্স কথিত নির্দেশনা বা অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। ফলে নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্মীদের ওপর এর প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

আপডেটের সময়: ০৩:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ইসরায়েলগামী ফ্লাইটে দায়িত্ব পালনকারী পাইলট ও কেবিন ক্রুদের নাগরিকত্বের ভিত্তিতে বিধিনিষেধ আরোপের খবর সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকত্ব থাকা উড়োজাহাজকর্মীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি এয়ার ফ্রান্স।

আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম অপারেটিভএমএমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের ৮ অক্টোবর জারি করা একটি নিরাপত্তা নির্দেশনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

মিডিয়াপার্টের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম রয়েছে। এসব দেশের নাগরিকত্ব থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ফরাসি নাগরিকত্বের পাশাপাশি তালিকাভুক্ত কোনো দেশের নাগরিকত্ব থাকলেও সংশ্লিষ্ট কর্মীরা বিধিনিষেধের আওতায় পড়তে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে নিয়মটি কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন