ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে তুরস্কে সালাহকে ঘিরে উন্মাদনা, হাজারো ভক্তের ঐতিহাসিক অভ্যর্থনা গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে সরকার: টিআইবি

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, নতুন খসড়ার মাধ্যমে কমিশনকে সরকারের নিয়ন্ত্রণাধীন একটি দুর্বল ও কার্যত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ঝুঁকি তৈরি হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, খসড়া আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষেত্রে কমিশনকে সরকার বা সংশ্লিষ্ট বাহিনীর অনুমতি ও প্রতিবেদনের ওপর নির্ভরশীল রাখা হয়েছে। এতে কমিশনের স্বাধীন তদন্ত ক্ষমতা সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

সংস্থাটি আরও জানায়, কমিশনার নিয়োগ প্রক্রিয়ায়ও সরকারি প্রভাব বজায় রাখার বিধান রাখা হয়েছে, যা কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পূর্বের সংস্কার প্রক্রিয়ায় কমিশনকে যে স্বাধীন তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল, নতুন খসড়ায় তা অনেকাংশে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো আইনের কাঠামোয়। এর ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরকারের অনুমতির শর্ত রাখা হলে তা বাস্তবে জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করতে পারে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

টিআইবি মনে করে, মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে তদন্ত ক্ষমতা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের ক্ষেত্রে স্পষ্ট ও শক্তিশালী সংস্কার প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার

মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে সরকার: টিআইবি

আপডেটের সময়: ০৯:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, নতুন খসড়ার মাধ্যমে কমিশনকে সরকারের নিয়ন্ত্রণাধীন একটি দুর্বল ও কার্যত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ঝুঁকি তৈরি হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, খসড়া আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষেত্রে কমিশনকে সরকার বা সংশ্লিষ্ট বাহিনীর অনুমতি ও প্রতিবেদনের ওপর নির্ভরশীল রাখা হয়েছে। এতে কমিশনের স্বাধীন তদন্ত ক্ষমতা সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই

সংস্থাটি আরও জানায়, কমিশনার নিয়োগ প্রক্রিয়ায়ও সরকারি প্রভাব বজায় রাখার বিধান রাখা হয়েছে, যা কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পূর্বের সংস্কার প্রক্রিয়ায় কমিশনকে যে স্বাধীন তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল, নতুন খসড়ায় তা অনেকাংশে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো আইনের কাঠামোয়। এর ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের বৈঠক, অর্থনৈতিক অঞ্চল ও সবুজায়নে একাধিক সিদ্ধান্ত

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরকারের অনুমতির শর্ত রাখা হলে তা বাস্তবে জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করতে পারে।

আরও পড়ুনঃ  আগস্টজুড়ে নাশকতার শঙ্কা, দেশব্যাপী সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টিআইবি মনে করে, মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে তদন্ত ক্ষমতা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের ক্ষেত্রে স্পষ্ট ও শক্তিশালী সংস্কার প্রয়োজন।