ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘মানুষ আর ঝুঁকি নেবে না’— আগামী ১০০ বছরেও গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, তা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। তাঁর ভাষায়, মানুষ যখন দেখেছে এই আন্দোলন কিছু মানুষের স্বার্থের প্রকল্পে পরিণত হয়েছে এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে উগ্রবাদের উত্থান ও বিতর্কিত নানা ঘটনা ঘটেছে, তখন ভবিষ্যতে এ ধরনের আন্দোলনে অংশ নেওয়ার আগে সাধারণ মানুষ বহুবার চিন্তা করবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

তিনি আরও প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাববিহীন নারীরা একসঙ্গে অংশ নিলেও পরবর্তীতে সেই সহাবস্থানের পরিবেশ কেন বজায় থাকল না। একই সঙ্গে তিনি জানতে চান, অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের বিভিন্ন মুরাল ও ভাস্কর্য কারা ভাঙল এবং কেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানো হলো।

আরও পড়ুনঃ  রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড

রুমিন ফারহানা দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তাঁর মতে, যদি মানুষ আগে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানত, তাহলে অনেকেই আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরও সাধারণ মানুষ বারবার প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। তাঁর দাবি, দেশের মানুষ বহুবার ত্যাগ স্বীকার করেছে, কিন্তু প্রতিবারই তারা কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের

‘মানুষ আর ঝুঁকি নেবে না’— আগামী ১০০ বছরেও গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

আপডেটের সময়: ০৭:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, তা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। তাঁর ভাষায়, মানুষ যখন দেখেছে এই আন্দোলন কিছু মানুষের স্বার্থের প্রকল্পে পরিণত হয়েছে এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে উগ্রবাদের উত্থান ও বিতর্কিত নানা ঘটনা ঘটেছে, তখন ভবিষ্যতে এ ধরনের আন্দোলনে অংশ নেওয়ার আগে সাধারণ মানুষ বহুবার চিন্তা করবে।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিনি আরও প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাববিহীন নারীরা একসঙ্গে অংশ নিলেও পরবর্তীতে সেই সহাবস্থানের পরিবেশ কেন বজায় থাকল না। একই সঙ্গে তিনি জানতে চান, অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের বিভিন্ন মুরাল ও ভাস্কর্য কারা ভাঙল এবং কেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানো হলো।

আরও পড়ুনঃ  চীনের গানসুতে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ২৫

রুমিন ফারহানা দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তাঁর মতে, যদি মানুষ আগে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানত, তাহলে অনেকেই আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন।

আরও পড়ুনঃ  বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি