ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪০ সময় দেখুন

শিকলমুক্ত ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তবে স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও দেশকে বারবার নানা বাধার মুখে পড়তে হয়েছে। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্র ও জনগণের অধিকারকে আর বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

তিনি বলেন, জনগণের কণ্ঠ ও অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার মতে, যেসব দেশ ধারাবাহিকভাবে উন্নতি ধরে রাখতে পেরেছে, তারা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলেই এগিয়েছে।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে অতীতের আন্দোলনের পার্থক্য তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আগের অনেক আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার শিকল ভাঙার পাশাপাশি দেশ গঠনের পরিকল্পনাও করা হয়েছে।

তিনি আরও বলেন, রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে জনগণের কাছে পৌঁছে দিতে পুরোনো কাঠামো দিয়ে সম্ভব নয়। এজন্য রাষ্ট্র কাঠামো ও রাজনীতিতে সংস্কারের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ  নেতৃত্বে ব্যক্তির নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: আইনমন্ত্রী

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখকের লেখা স্থান পেয়েছে। বইটিতে লেখা ও আলোকচিত্রের মাধ্যমে জুলাইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

তিনি জানান, জুলাইকে ঘিরে ভবিষ্যতে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

শিকলমুক্ত ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তবে স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও দেশকে বারবার নানা বাধার মুখে পড়তে হয়েছে। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্র ও জনগণের অধিকারকে আর বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’