ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশার কথা বললেন বিরোধীদলীয় নেতা খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয় রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায় জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশপাশের এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যশোরে ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনাটি বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরে ঘটে। আটক দুজন হলেন চীনা নাগরিক চাওশিং এবং তাঁর সহযোগী ইব্রাহিম।

আরও পড়ুনঃ  পরকীয়ার সন্দেহে স্ত্রীর ওপর কোদালের হামলা, হাসপাতালে মৃত্যু

মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই দুজন তাঁর দোকান থেকে প্রথমে ৪৬ হাজার টাকার মালামাল কেনেন। পরে মোবাইল বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭ লাখ টাকা পাঠানো হয়।

টাকা পাওয়ার পর চক্রটি ৪৬ হাজার টাকার পণ্য কেনার অর্থ বাদ দিয়ে বাকি টাকার সমপরিমাণ অর্থের একটি চেক চায়। পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে ব্যবসায়ী মিঠু তাদের চেকটি দেন। এরপর ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর ছাদে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ী মিঠুর সঙ্গে যোগাযোগ করে জানায়, ঢাকার টঙ্গী শাখার ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধভাবে ওই ৭ লাখ টাকা তাঁর হিসাবে পাঠানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে মিঠু তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুনঃ  পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার

এরপর বুধবার বিকেলে চাওশিং ও ইব্রাহিম পুনরায় আরএন রোড এলাকায় গেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের শনাক্ত করে ঘেরাও করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক দুজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

যশোরে ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

আপডেটের সময়: ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনাটি বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরে ঘটে। আটক দুজন হলেন চীনা নাগরিক চাওশিং এবং তাঁর সহযোগী ইব্রাহিম।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই দুজন তাঁর দোকান থেকে প্রথমে ৪৬ হাজার টাকার মালামাল কেনেন। পরে মোবাইল বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭ লাখ টাকা পাঠানো হয়।

টাকা পাওয়ার পর চক্রটি ৪৬ হাজার টাকার পণ্য কেনার অর্থ বাদ দিয়ে বাকি টাকার সমপরিমাণ অর্থের একটি চেক চায়। পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে ব্যবসায়ী মিঠু তাদের চেকটি দেন। এরপর ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, বহিষ্কারের পর কৃষক দল নেতা গ্রেপ্তার