ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরে ভুয়া পরিচয়ে ভোটার হতে এসে টেকনাফের যুবক আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করতে গিয়ে শওকত নামে এক যুবক আটক হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কাগজপত্র যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়লে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করেছিলেন শওকত। আবেদনপত্র পর্যালোচনার সময় তার পরিচয় ও কথাবার্তায় সন্দেহ হলে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-লুটপাট, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে জাতীয় সংগীত গাইতে বলা হলে তিনি তা বলতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়ে। পরে তিনি রোহিঙ্গা হতে পারেন বলেও ধারণা করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদে শওকত দাবি করেন, টেকনাফ থেকে এক দালালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিদেশে যাওয়ার চুক্তিতে তিনি পীরগঞ্জে এসেছেন। ওই ব্যক্তি তাকে নির্বাচন কার্যালয়ে ঢুকিয়ে দিয়ে মোবাইল ফোন থেকে নিজের নম্বর মুছে পালিয়ে যান বলে জানান তিনি।

পাঁচগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, শওকতের উপস্থাপন করা নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধনে থাকা সিল-স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গী রেলস্টেশন এলাকায় যুবককে কুপিয়ে হত্যা

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, শওকত নামে এক যুবককে আটক করা হয়েছে। নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

রংপুরে ভুয়া পরিচয়ে ভোটার হতে এসে টেকনাফের যুবক আটক

আপডেটের সময়: ১২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করতে গিয়ে শওকত নামে এক যুবক আটক হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কাগজপত্র যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়লে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করেছিলেন শওকত। আবেদনপত্র পর্যালোচনার সময় তার পরিচয় ও কথাবার্তায় সন্দেহ হলে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুনঃ  নিখোঁজের ছয় দিন পর নদীর পাড়ে নারীর মরদেহ, সাবেক স্বামী আটক

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে জাতীয় সংগীত গাইতে বলা হলে তিনি তা বলতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়ে। পরে তিনি রোহিঙ্গা হতে পারেন বলেও ধারণা করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

জিজ্ঞাসাবাদে শওকত দাবি করেন, টেকনাফ থেকে এক দালালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিদেশে যাওয়ার চুক্তিতে তিনি পীরগঞ্জে এসেছেন। ওই ব্যক্তি তাকে নির্বাচন কার্যালয়ে ঢুকিয়ে দিয়ে মোবাইল ফোন থেকে নিজের নম্বর মুছে পালিয়ে যান বলে জানান তিনি।

পাঁচগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, শওকতের উপস্থাপন করা নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধনে থাকা সিল-স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১ হাজার ৭৯০ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড