ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ইসলামী ছাত্রশিবির নেবে না বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান রাবি শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

দাপ্তরিক খরচ নিয়ে প্রশ্ন

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি অভিযোগ করেন, জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন। তবে শিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সব দপ্তর মিলিয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা।

আরও পড়ুনঃ  মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

মুজাহিদ ফয়সাল বলেন, অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আম্মার শিবিরের প্যানেলের প্রার্থী ছিলেন না। তাই তার কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় সংগঠন নেবে না।

রাকসু নির্বাচন নিয়ে পাঁচ দফা দাবি

সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণাসহ মোট পাঁচ দফা দাবি জানায় ইসলামী ছাত্রশিবির। দাবিগুলো হলো—

  1. দ্রুত রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।
  2. বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
  3. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু করতে হবে।
  4. পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে।
  5. বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করতে হবে।
আরও পড়ুনঃ  ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয়

একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচন

রাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে শিবির।

মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচনের পর ইতোমধ্যে ১০ মাস পার হয়েছে। এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু না করলে যথাসময়ে নির্বাচন আয়োজন করা কঠিন হবে। তাই প্রতিবছর যাতে শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের সুযোগ পান, সে জন্য একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচন অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

১০ মাসে রাকসুর অর্জন নিয়ে দাবি

রাকসুর গত ১০ মাসের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে শিবির সভাপতি দাবি করেন, ক্যাম্পাসে আগের তুলনায় ট্যাগিং-ফ্রেমিং ও নারী শিক্ষার্থীদের বুলিং কমেছে। মাদকের বিস্তারও আগের মতো নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘ব্যারেল বোমা মুফতি’ হাসুনের যাবজ্জীবন, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

এ ছাড়া ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হয়েছে, আসন বাণিজ্যের অবসান ঘটেছে এবং গেস্টরুম ও গণরুম সংস্কৃতি নেই বলেও দাবি করেন তিনি। শিক্ষার্থীদের আবাসিক হলে মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে আসন বণ্টন হচ্ছে—এটিকেও বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ছাড়াও বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

আপডেটের সময়: ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ইসলামী ছাত্রশিবির নেবে না বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান রাবি শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

দাপ্তরিক খরচ নিয়ে প্রশ্ন

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি অভিযোগ করেন, জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন। তবে শিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সব দপ্তর মিলিয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা।

আরও পড়ুনঃ  পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুজাহিদ ফয়সাল বলেন, অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আম্মার শিবিরের প্যানেলের প্রার্থী ছিলেন না। তাই তার কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় সংগঠন নেবে না।

রাকসু নির্বাচন নিয়ে পাঁচ দফা দাবি

সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণাসহ মোট পাঁচ দফা দাবি জানায় ইসলামী ছাত্রশিবির। দাবিগুলো হলো—

  1. দ্রুত রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।
  2. বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
  3. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু করতে হবে।
  4. পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে।
  5. বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করতে হবে।
আরও পড়ুনঃ  দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা