ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে এই সরকারকেও পালাতে হবে: শফিকুর রহমান কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৩ শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে ১০ লাখ ঋণে উদ্যোক্তা হওয়ার সুযোগ, সফল হলে মিলবে আরও ১০ লাখ সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে ৫০০ বছরের পুরোনো মানচিত্রে বদল, নতুন বিশ্বচিত্রে আফ্রিকার আয়তন আরও স্পষ্ট লিড নিয়েও মোনাকোর কাছে হার, তিন ম্যাচে জয়হীন পিএসজি ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, এয়ার কোয়ালিটি স্কোর ৯২
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লিড নিয়েও মোনাকোর কাছে হার, তিন ম্যাচে জয়হীন পিএসজি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ফরাসি লিগ ওয়ানে টানা তৃতীয় ম্যাচে জয়হীন থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের দুই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল। এবার ঘরের মাঠে শুরুতে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেছে পিএসজি।

শুক্রবার নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পিএসজি। ৩১ মিনিটে মার্কিনিয়োসের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়।

আরও পড়ুনঃ  মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান

৫৮ মিনিটে ফ্লাভিও নাজিনিয়ো গোল করে মোনাকোকে সমতায় ফেরান। এরপর ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পিএসজি।

তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট

মৌসুমের প্রথম হার এমন এক সময়ে পেল পিএসজি, যখন ক্লাবটি কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তি নবায়নের পাশাপাশি পাঁচ ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে ফের মার্কিন হামলা, আইআরজিসির ঘাঁটি লক্ষ্য করে অভিযান: ট্রাম্প

জোয়াও নেভেস, লুকাস বেরালদো, সেনি মায়ুলু ও উইলিয়াম পাচোর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত এবং ফ্যাবিয়ান রুইজের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে পিএসজি।

তবে মাঠের পারফরম্যান্সে সেই স্বস্তির প্রতিফলন দেখা যাচ্ছে না। তিন ম্যাচে দুই ড্র ও এক হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ১২তম স্থানে রয়েছে পিএসজি।

তিন ম্যাচেই জয় মোনাকোর

অন্যদিকে, পিএসজির বিপক্ষে জয় দিয়ে লিগ ওয়ানে দারুণ শুরু করেছে মোনাকো। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

মোনাকোর পেছনে সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে রয়েছে অলিম্পিক লিঁও ও লিল।

মোনাকোর ম্যাচে ছিলেন না যুক্তরাষ্ট্রের আলোচিত স্ট্রাইকার ফোলারিন বালোগুন। এভারটনে যোগ দেওয়ার আলোচনা চলার মধ্যে শেষ মুহূর্তে সেই সম্ভাবনা ভেস্তে যায়। এ কারণে চলমান আলোচনার প্রভাবেই তাকে ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে এই সরকারকেও পালাতে হবে: শফিকুর রহমান

লিড নিয়েও মোনাকোর কাছে হার, তিন ম্যাচে জয়হীন পিএসজি

আপডেটের সময়: ১০:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ফরাসি লিগ ওয়ানে টানা তৃতীয় ম্যাচে জয়হীন থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের দুই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল। এবার ঘরের মাঠে শুরুতে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেছে পিএসজি।

শুক্রবার নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পিএসজি। ৩১ মিনিটে মার্কিনিয়োসের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে রেলওয়ের জায়গা দখলের অভিযোগ

৫৮ মিনিটে ফ্লাভিও নাজিনিয়ো গোল করে মোনাকোকে সমতায় ফেরান। এরপর ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পিএসজি।

তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট

মৌসুমের প্রথম হার এমন এক সময়ে পেল পিএসজি, যখন ক্লাবটি কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তি নবায়নের পাশাপাশি পাঁচ ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুনঃ  সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

জোয়াও নেভেস, লুকাস বেরালদো, সেনি মায়ুলু ও উইলিয়াম পাচোর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত এবং ফ্যাবিয়ান রুইজের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে পিএসজি।

তবে মাঠের পারফরম্যান্সে সেই স্বস্তির প্রতিফলন দেখা যাচ্ছে না। তিন ম্যাচে দুই ড্র ও এক হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ১২তম স্থানে রয়েছে পিএসজি।

তিন ম্যাচেই জয় মোনাকোর

অন্যদিকে, পিএসজির বিপক্ষে জয় দিয়ে লিগ ওয়ানে দারুণ শুরু করেছে মোনাকো। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ১,০৪৪