ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২২ সময় দেখুন

আদালতের সমন উপেক্ষার পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি, কারাগারগুলোতে বাড়ছে চাপ

আসামিপক্ষের আইনজীবী মো. ফরহাদ হোসেন নিয়ন জানান, একটি নালিশি মামলায় আহমেদ জোবায়েরসহ চারজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিনজনকে জামিন দেন এবং আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুতে ইয়াবাসহ মাদক কারবারি ও সেবী গ্রেফতার
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

আপডেটের সময়: ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আদালতের সমন উপেক্ষার পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ