ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অনন্ত জলিল ও স্ত্রীকে ব্যাংকের আইনি নোটিশ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ? সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি! কপ-৩১ সম্মেলন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অন্তর্বর্তী সরকারের সময়েই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক বিষয় মেনে নিতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল এবং আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাদের কথাও বিবেচনায় রাখতে হয়েছে।

এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট ঘোষণার আগে কিংবা পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। আগামী ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যারা ফতোয়া দিচ্ছেন, তাদের আগে দলটির ১০০ বছরের ইতিহাস জানা উচিত।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, খোঁজ নিয়ে দেখেছি, জামায়াতে ইসলামীর জন্ম ১৯৪১ সালের ২৬ আগস্ট। সে হিসাবে দলটির বয়স ৮৪ বছর; ১০০ বছর পূর্ণ হতে হতে আমি অন্তত বেঁচে থাকব বলে মনে হয় না (সংসদে সমস্বরে হাসি)।

তিনি আরও বলেন, ইতিহাস বলছে, জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল। আর ১৯৭১ সালে আপনারা (জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে) বাংলাদেশও চাননি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অনন্ত জলিল ও স্ত্রীকে ব্যাংকের আইনি নোটিশ

অন্তর্বর্তী সরকারের সময়েই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ?

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক বিষয় মেনে নিতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল এবং আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাদের কথাও বিবেচনায় রাখতে হয়েছে।

এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট ঘোষণার আগে কিংবা পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। আগামী ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

এর আগে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যারা ফতোয়া দিচ্ছেন, তাদের আগে দলটির ১০০ বছরের ইতিহাস জানা উচিত।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম