ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অবহেলা আর সংকটে জৌলুস হারাচ্ছে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি

একসময় নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তির প্রাণকেন্দ্র ছিল ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি। জেলার সাংস্কৃতিক বিকাশের অন্যতম এই প্রতিষ্ঠান এখন জীর্ণতা, অব্যবস্থাপনা ও নানা সংকটে তার পুরোনো ঐতিহ্য হারাতে বসেছে। স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে শিল্পকলা একাডেমিকে আবারও প্রাণবন্ত করে তোলা হোক।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একাডেমির ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বিভিন্ন স্থানে অবহেলার স্পষ্ট চিহ্ন ফুটে উঠেছে। আধুনিক সুযোগ-সুবিধার অভাবে ভবনটি এখন অনেকটাই প্রাণহীন। যে জায়গা থেকে নতুন প্রজন্মের শিল্পচর্চা বিকশিত হওয়ার কথা, সেখানে বিরাজ করছে হতাশার পরিবেশ।

একাডেমিতে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, অভিভাবকদের বসার জায়গা, আধুনিক বাদ্যযন্ত্র, উন্নত সাউন্ড সিস্টেম এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সুবিধার অভাব রয়েছে। ফলে এখানকার প্রতিভাবান শিশু-কিশোররা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুনঃ  সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ উত্তপ্ত, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

একসময় ঠাকুরগাঁও নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তির জন্য পরিচিত ছিল। এখান থেকে অনেক গুণী শিল্পী উঠে এলেও বর্তমানে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নতুন প্রজন্মের অনেক প্রতিভা বিকশিত হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম বলেন, সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, মূল্যবোধ ও মানবিকতার ভিত্তি। তাই শিল্পকলা একাডেমির অবহেলা মানে শুধু একটি ভবনের জীর্ণতা নয়, বরং অসংখ্য স্বপ্নের ধীরে ধীরে নিভে যাওয়া।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গিটার শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আধুনিক বাদ্যযন্ত্র না থাকায় তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে শেখার সুযোগ পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে তারা অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন।

এক অভিভাবক জানান, শিশুদের নিয়ে একাডেমিতে এলে অপেক্ষা করার মতো কোনো কক্ষ বা বসার ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানির সুবিধাও নেই। এসব মৌলিক সমস্যার দ্রুত সমাধান চান তারা।

সংস্কৃতিপ্রেমী জাফর ইকবাল বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তারা বঞ্চিত হচ্ছে। সংস্কৃতি চর্চার প্রসার না ঘটলে সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

ঠাকুরগাঁও জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির বলেন, শিল্পকলা একাডেমিতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জেলার সব শিল্পীগোষ্ঠী সমানভাবে উপকৃত হবে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে এবং বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।

সংস্কৃতিমনা জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ের শিশু-কিশোরদের প্রতিভার কোনো ঘাটতি নেই। স্থানীয়দের প্রত্যাশা, একটি আধুনিক ও যুগোপযোগী শিল্পকলা একাডেমি গড়ে তোলা হলে নতুন প্রজন্মের শিল্পচর্চা আরও সমৃদ্ধ হবে এবং হারানো জৌলুস ফিরে পাবে জেলার এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

অবহেলা আর সংকটে জৌলুস হারাচ্ছে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি

আপডেটের সময়: ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

একসময় নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তির প্রাণকেন্দ্র ছিল ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি। জেলার সাংস্কৃতিক বিকাশের অন্যতম এই প্রতিষ্ঠান এখন জীর্ণতা, অব্যবস্থাপনা ও নানা সংকটে তার পুরোনো ঐতিহ্য হারাতে বসেছে। স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে শিল্পকলা একাডেমিকে আবারও প্রাণবন্ত করে তোলা হোক।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একাডেমির ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বিভিন্ন স্থানে অবহেলার স্পষ্ট চিহ্ন ফুটে উঠেছে। আধুনিক সুযোগ-সুবিধার অভাবে ভবনটি এখন অনেকটাই প্রাণহীন। যে জায়গা থেকে নতুন প্রজন্মের শিল্পচর্চা বিকশিত হওয়ার কথা, সেখানে বিরাজ করছে হতাশার পরিবেশ।

একাডেমিতে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, অভিভাবকদের বসার জায়গা, আধুনিক বাদ্যযন্ত্র, উন্নত সাউন্ড সিস্টেম এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সুবিধার অভাব রয়েছে। ফলে এখানকার প্রতিভাবান শিশু-কিশোররা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

একসময় ঠাকুরগাঁও নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তির জন্য পরিচিত ছিল। এখান থেকে অনেক গুণী শিল্পী উঠে এলেও বর্তমানে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নতুন প্রজন্মের অনেক প্রতিভা বিকশিত হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম বলেন, সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, মূল্যবোধ ও মানবিকতার ভিত্তি। তাই শিল্পকলা একাডেমির অবহেলা মানে শুধু একটি ভবনের জীর্ণতা নয়, বরং অসংখ্য স্বপ্নের ধীরে ধীরে নিভে যাওয়া।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

গিটার শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আধুনিক বাদ্যযন্ত্র না থাকায় তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে শেখার সুযোগ পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে তারা অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন।

এক অভিভাবক জানান, শিশুদের নিয়ে একাডেমিতে এলে অপেক্ষা করার মতো কোনো কক্ষ বা বসার ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানির সুবিধাও নেই। এসব মৌলিক সমস্যার দ্রুত সমাধান চান তারা।

সংস্কৃতিপ্রেমী জাফর ইকবাল বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তারা বঞ্চিত হচ্ছে। সংস্কৃতি চর্চার প্রসার না ঘটলে সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ