ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রী কারাগারে

যশোরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় আত্মসমর্পণকারী চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন ও তার স্ত্রী ফারহানা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নূরুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসাদুজ্জামান খান সেলিম।

আরও পড়ুনঃ  ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা

মামলার নথি অনুযায়ী, জসিম উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন এবং ২০১২ সালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পান। দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ১৮ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পরে দুদকের তদন্তে জসিম উদ্দিন ও তার স্ত্রীর নামে মোট ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে মাত্র ৬ লাখ টাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে তাদের ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ উঠে।

আরও পড়ুনঃ  তারেক রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

এ ঘটনায় ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে জসিম দম্পতিকে পলাতক দেখানো হয়েছিল।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার

আদালত ইতোমধ্যে মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার জসিম উদ্দিন ও ফারহানা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রী কারাগারে

আপডেটের সময়: ১২:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যশোরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় আত্মসমর্পণকারী চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন ও তার স্ত্রী ফারহানা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নূরুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসাদুজ্জামান খান সেলিম।

আরও পড়ুনঃ  একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা

মামলার নথি অনুযায়ী, জসিম উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন এবং ২০১২ সালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পান। দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ১৮ মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পরে দুদকের তদন্তে জসিম উদ্দিন ও তার স্ত্রীর নামে মোট ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে মাত্র ৬ লাখ টাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে তাদের ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ উঠে।

আরও পড়ুনঃ  নানা সমস্যায় জর্জরিত রাণীনগরের বৃহত্তম চকাদিন মাদ্রাসা-এতিমখানা