ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

দেশ ও সমাজের উন্নয়নে চলচ্চিত্রকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে অ্যানালগ থেকে ডিজিটাল প্রযুক্তিতে দ্রুত রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র শিল্পকে আধুনিকায়ন করাই এখন সময়ের দাবি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ আয়োজিত দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত

মন্ত্রী বলেন, “আমরা এখনো অ্যানালগে আটকে আছি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালে রূপান্তর জরুরি।” তিনি জানান, চলচ্চিত্র শিল্পকে আধুনিক, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের করে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

তিনি আরও বলেন, দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই এর নির্মাতা আব্দুল জব্বার খানের অবদান সংরক্ষণে তার নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  আগস্টেই যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, ‘মুখ ও মুখোশ’-এর সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার বিষয়েও সরকার উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে বক্তারা দেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

দেশ ও সমাজের উন্নয়নে চলচ্চিত্রকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে অ্যানালগ থেকে ডিজিটাল প্রযুক্তিতে দ্রুত রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র শিল্পকে আধুনিকায়ন করাই এখন সময়ের দাবি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ আয়োজিত দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

মন্ত্রী বলেন, “আমরা এখনো অ্যানালগে আটকে আছি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালে রূপান্তর জরুরি।” তিনি জানান, চলচ্চিত্র শিল্পকে আধুনিক, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের করে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

তিনি আরও বলেন, দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই এর নির্মাতা আব্দুল জব্বার খানের অবদান সংরক্ষণে তার নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার