ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয় নয়, অগ্রাধিকার পাবে আইনের শাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। তিনি জানান, বর্তমান সময়ে পুলিশ দলীয় বিবেচনায় নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি। তার ভাষ্য, আগে সামাজিক ও রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ করতে পারতেন না, কিন্তু এখন তারা সহজেই থানায় বা অনলাইনে মামলা করতে পারছেন।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

তিনি আরও বলেন, ধর্ষণ মামলার তদন্ত, গ্রেপ্তার, অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি রামিষা হত্যা মামলার বিচার স্বল্প সময়ে সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি তনু হত্যা মামলায় দীর্ঘদিন পর ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আসামি গ্রেপ্তারের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

মাদক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর আওতায় ডগ স্কোয়াড, অস্ত্র প্রশিক্ষণ, আধুনিক পরীক্ষাগার, হাজতখানা এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয় নয়, অগ্রাধিকার পাবে আইনের শাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৪:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। তিনি জানান, বর্তমান সময়ে পুলিশ দলীয় বিবেচনায় নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা'য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয়

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি। তার ভাষ্য, আগে সামাজিক ও রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ করতে পারতেন না, কিন্তু এখন তারা সহজেই থানায় বা অনলাইনে মামলা করতে পারছেন।

আরও পড়ুনঃ  বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন

তিনি আরও বলেন, ধর্ষণ মামলার তদন্ত, গ্রেপ্তার, অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি রামিষা হত্যা মামলার বিচার স্বল্প সময়ে সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি তনু হত্যা মামলায় দীর্ঘদিন পর ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আসামি গ্রেপ্তারের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নির্যাতন-শোষণের শিকার হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী