ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?

আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামী কখনো সংসদ ভবনের আশপাশে যেতে পেরেছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

রাশেদ খান লেখেন, সংসদ অধিবেশন চলাকালে মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জামায়াত সংসদ ভবন ঘেরাও করেছে। একই সঙ্গে পরবর্তীতে ভেতরে ঢুকে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

তিনি প্রশ্ন করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদের ভেতরে ঢুকেছিলেন কি না। পাশাপাশি তিনি জানতে চান, যারা বর্তমানে সংসদ ভবন ঘেরাও করতে গেছেন, তাদের কেউ বিগত ১৬ বছরে সংসদ ভবনের আশপাশে গিয়েছিলেন কি না।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগমুক্ত পরিবেশে তারা জানে পুলিশ কোনো বাধা দেবে না। এ কারণে তারা প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

তার ভাষ্য, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।

রাশেদ খান দাবি করেন, যারা বিরোধীদল পরিচালনাই করতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে; কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?

আপডেটের সময়: ০৬:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামী কখনো সংসদ ভবনের আশপাশে যেতে পেরেছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

রাশেদ খান লেখেন, সংসদ অধিবেশন চলাকালে মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জামায়াত সংসদ ভবন ঘেরাও করেছে। একই সঙ্গে পরবর্তীতে ভেতরে ঢুকে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

তিনি প্রশ্ন করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদের ভেতরে ঢুকেছিলেন কি না। পাশাপাশি তিনি জানতে চান, যারা বর্তমানে সংসদ ভবন ঘেরাও করতে গেছেন, তাদের কেউ বিগত ১৬ বছরে সংসদ ভবনের আশপাশে গিয়েছিলেন কি না।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগমুক্ত পরিবেশে তারা জানে পুলিশ কোনো বাধা দেবে না। এ কারণে তারা প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল