ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৬ সময় দেখুন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে সেটি তত্ত্বাবধায়ক নাকি নির্দলীয় অন্তর্বর্তী সরকার হবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া সিদ্ধান্তের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার ভাষ্য, পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা গণতন্ত্রের পথে অন্তরায় ছিল।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল এবং এটি বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। আগামী নির্বাচনও সেই প্রতিশ্রুতি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

মো. আসাদুজ্জামান জানান, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে, যা সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের পথ আরও সুগম হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা মত দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০৫:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬