দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সিকিউরিটি বিভাগে “অফিসার” পদে কর্মী নিয়োগ দেবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ বিভিন্ন সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
পদটি পূর্ণকালীন এবং কর্মস্থল হবে ঢাকায়। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৪ মে থেকে এবং চলবে ১১ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে এবং অনলাইনে বিস্তারিত তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করতে হবে।





















