ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪ শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস সৌদি আরবের জন্য ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির দ্রুত নয়, নিরাপদে ওজন কমাতে নারীদের যে বিষয়গুলো মানা জরুরি বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

ঝিনাইদহের শৈলকুপায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলিলপুর গ্রামের মাতব্বর শাহিন বিশ্বাস ও একই গ্রামের আবু জাহিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুনঃ  স্ত্রীকে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা

শনিবার সকালে পাশের নাগিরাট গ্রামে সার নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে দলিলপুর গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ

দলিলপুর গ্রামের ব্যবসায়ী রানা হোসেন অভিযোগ করে বলেন, সকালে হঠাৎ ৩০০ থেকে ৪০০ জন লোক এসে তার বাড়ি ও দোকানসহ আশপাশের আরও প্রায় ১০টি বাড়িঘর ভাঙচুর করেন। এতে তার বাড়ি ও দোকানে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে জাবির সাবেক শিক্ষার্থীদের বাস, আহত ১৫

শাহিন হোসেন বলেন, সকালে ঠিক কী ঘটেছে তা তিনি জানেন না। তবে হঠাৎ করে তার লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তার ১০ সমর্থকের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে জাহিদুল ইসলাম বলেন, সকালে নাগিরাট বাজারে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। পরে গ্রামে এসে পরিস্থিতি দেখতে পান। তবে ঠিক কী নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, তা তিনি জানেন না।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর; মহাসড়ক অবরোধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেটের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলিলপুর গ্রামের মাতব্বর শাহিন বিশ্বাস ও একই গ্রামের আবু জাহিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুনঃ  কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে জাবির সাবেক শিক্ষার্থীদের বাস, আহত ১৫

শনিবার সকালে পাশের নাগিরাট গ্রামে সার নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে দলিলপুর গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ

দলিলপুর গ্রামের ব্যবসায়ী রানা হোসেন অভিযোগ করে বলেন, সকালে হঠাৎ ৩০০ থেকে ৪০০ জন লোক এসে তার বাড়ি ও দোকানসহ আশপাশের আরও প্রায় ১০টি বাড়িঘর ভাঙচুর করেন। এতে তার বাড়ি ও দোকানে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক