দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মনিরা শারমিন তার মনোনয়ন ফিরে পাননি। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, যা আইনগতভাবে সঠিক হওয়ায় কমিশন সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। তিনি জানিয়েছেন, আইনের অস্পষ্টতার কারণে নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হচ্ছে—এ বিষয়টি তুলে ধরে তিনি হাইকোর্টে রিট করবেন।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি গ্রহণ করা হয়নি, কারণ আবেদনকারী সংশ্লিষ্ট নির্বাচনের প্রার্থী ছিলেন না। আইন অনুযায়ী, আপিলকারীকে অবশ্যই সংক্ষুব্ধ প্রার্থী হতে হয়।
এছাড়া মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধেও আপিল করা হলেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য না হওয়ায় তার প্রার্থিতাও বহাল রয়েছে।
প্রতিবেদকের নাম 




















