ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট শেখ হাসিনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা, বিচার বিভাগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ৩১২টিতে ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫—দুই দিকেই সেরা বগুড়া পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন এমপিরা আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আবারও আলোচনায় এসেছেন ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখাবে কেপ ভার্দে। তবে মাঠের ফলাফল তার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে দারুণ লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে লড়াই চালায়। শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

আরও পড়ুনঃ  রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৬ বাংলাদেশি

এর আগে কোয়াকু বোনসাম ২০২৬ বিশ্বকাপ নিয়ে আরও কয়েকটি আলোচিত ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার দাবি ছিল, এবারের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও টুর্নামেন্টে পর্তুগাল এখনো টিকে থাকলেও সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন

এছাড়া ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, তার ‘কালো জাদুর’ কারণে হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই জাদু তুলে নেওয়ার কথা বললে ওই ম্যাচে কেইন গোল করেন।

আরও পড়ুনঃ  নির্যাতন-শোষণের শিকার হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী

এসব কারণে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে তার ভবিষ্যদ্বাণী ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়ে সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়নি।

অন্যদিকে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও একই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তার অনুমানও শেষ পর্যন্ত সঠিক হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

আপডেটের সময়: ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আবারও আলোচনায় এসেছেন ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখাবে কেপ ভার্দে। তবে মাঠের ফলাফল তার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে দারুণ লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে লড়াই চালায়। শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই

এর আগে কোয়াকু বোনসাম ২০২৬ বিশ্বকাপ নিয়ে আরও কয়েকটি আলোচিত ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার দাবি ছিল, এবারের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও টুর্নামেন্টে পর্তুগাল এখনো টিকে থাকলেও সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

এছাড়া ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, তার ‘কালো জাদুর’ কারণে হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই জাদু তুলে নেওয়ার কথা বললে ওই ম্যাচে কেইন গোল করেন।

আরও পড়ুনঃ  আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল