যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছেন। ঘটনাটি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নির্ধারিত বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছাকাছি এলাকায় ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ইংল্যান্ড দলের বেস ক্যাম্প “সোয়োপ সকার ভিলেজ” থেকে প্রায় ৪.৬ মাইল দূরে।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি। আহতদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিশ্বকাপ আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি নিয়মিত সমস্যা হিসেবে দেখা যাচ্ছে, যেখানে ২০২৫ সালে ৪০০টিরও বেশি গোলাগুলির ঘটনা নথিভুক্ত হয়েছে।
প্রতিবেদকের নাম 
























