ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাবির ড. মুমিত

আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে আবারও প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। নজরুল বর্ষে তাঁর গবেষণার বিষয় নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিধ্বনি।

সোমবার (২৩ নভেম্বর) তিনি ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে উপস্থাপন করবেন ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ।

এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুমিত। এবার তাঁর গবেষণার কেন্দ্রে থাকছেন ওমর খৈয়াম। ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তাঁর এই গবেষণা ও উপস্থাপনার অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে তুলে ধরার চেষ্টা

ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্বপরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন তিনি। এসব গবেষণা ফারসি ভাষায় উপস্থাপনের মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

ড. মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। তাঁর জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

বাংলা, ইংরেজি ও ফারসি ভাষায় দেশে-বিদেশে তাঁর ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান ও ভারতে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ওমর খৈয়াম গবেষণায় ডিনস অ্যাওয়ার্ড

ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও রয়েছে ড. মুমিতের গুরুত্বপূর্ণ গবেষণা। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘বেঙ্গলি ট্রান্সলেশনস অব খৈয়াম’স কোয়াট্রেইনস অ্যান্ড দেয়ার চ্যালেঞ্জেস’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পান তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।

ইরানি চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে কাজ

পারস্য গবেষণার পাশাপাশি অনুবাদ ও চলচ্চিত্রের মাধ্যমে দুই বাংলার পাঠকের কাছে ইরানি চলচ্চিত্র ও সংস্কৃতিকে পরিচিত করে তুলতেও কাজ করছেন ড. মুমিত। মূল ফারসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন ইরানের ৪০টি চলচ্চিত্র ও ছয়টি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। ধারাবাহিকগুলো হলো—‘ইউসুফ-জুলেখা’, ‘আসহাবে-কাহাফ’, ‘কারবালা কাহিনী’, ‘বিবি মরিয়ম’, ‘ইসা নবি’ ও ‘শেহেরজাদ ফরহাদ’।

তাঁর উদ্যোগে ২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ইরানি চলচ্চিত্রের শুটিং হয়। নার্গিস অবিয়ারের পরিচালনায় নির্মিত ছবিটির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’। এ ছাড়া ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি অংশের উপদেষ্টা এবং জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’র চিত্রনাট্যকার ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

‘ফেরেশতে’ ২০২৩ সালে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ২০২৪ সালে ইরানের ফজর ও বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি ইরানের জাতীয় পুরস্কার লাভ করে।

অন্যদিকে, রোহিঙ্গাদের নিয়ে নির্মিত তাঁর ফারসি থেকে বাংলায় অনূদিত প্রামাণ্যচিত্র ‘শারমে বুদা’ ২০১৮ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরে প্রদর্শিত হয়।

প্রকাশিত গ্রন্থ ২১টি

ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র ও প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন তিনি।

কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানের পথে-প্রান্তরে’। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানি প্রেমের গল্প’।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাবির ড. মুমিত

আপডেটের সময়: ০৭:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬