বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বেইজিংয়ে দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে স্থানীয় সময় সকালে এই চুক্তি সই হয়।
চুক্তিতে বিএনপির পক্ষে হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং স্বাক্ষর করেন। এ সময় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনীতিক উপস্থিত ছিলেন।
দলীয় পর্যায়ের এই সমঝোতা স্মারককে দুই দেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
—/এনএ
প্রতিবেদকের নাম 




















