ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের দাবি, ভূপাতিত করা হয়েছে মার্কিন এমকিউ-৯ ড্রোন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬৪ সময় দেখুন

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেস্ক শহরের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার চালকবিহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুনঃ  ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশের পর বিশেষ বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে শনাক্ত করে এবং সফলভাবে গুলি করে ভূপাতিত করে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, আন্দিমেস্ক শহরের আকাশে উড়তে থাকা ড্রোনটিকে তাদের অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা দ্রুত শনাক্ত করেন। পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

আইআরজিসি আরও দাবি করেছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল ব্যবহার ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা দেশটির প্রতিরক্ষা প্রস্তুতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইরানের দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

ইরানের দাবি, ভূপাতিত করা হয়েছে মার্কিন এমকিউ-৯ ড্রোন

আপডেটের সময়: ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেস্ক শহরের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার চালকবিহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশের পর বিশেষ বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে শনাক্ত করে এবং সফলভাবে গুলি করে ভূপাতিত করে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, আন্দিমেস্ক শহরের আকাশে উড়তে থাকা ড্রোনটিকে তাদের অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা দ্রুত শনাক্ত করেন। পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইআরজিসি আরও দাবি করেছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল ব্যবহার ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা দেশটির প্রতিরক্ষা প্রস্তুতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই