ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ই-ট্রাফিক ব্যবস্থা চালু: আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা মহানগরে ট্রাফিক আইন বাস্তবায়নে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো হবে যানবাহনের মালিক ও চালকের কাছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে এই ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজের পর আরব সাগরেও নিষিদ্ধ অঞ্চল বাড়াচ্ছে ইরান

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন আইন ভঙ্গের ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করা হচ্ছে। এরপর ই-ট্রাফিক সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ করে ডিএমপি ট্রাফিক বিভাগে হাজির হয়ে মামলা নিষ্পত্তি করতে হবে। তবে নির্ধারিত সময়ে হাজির না হলে পরবর্তী ধাপে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

ডিএমপি আরও জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই আইনগত প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অসাধু চক্র যেন সিসি ক্যামেরা বা ই-ট্রাফিকের নাম ব্যবহার করে অর্থ দাবি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে ইতোমধ্যে এআই প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন ভাঙা, বিপরীতমুখী চলাচল, অবৈধ পার্কিং এবং যত্রতত্র যাত্রী ওঠানামার মতো অপরাধ শনাক্ত করে ডিজিটাল মামলা করা হচ্ছে।

এই উদ্যোগকে ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আধুনিক ও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা রাজধানীর সড়ক শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ই-ট্রাফিক ব্যবস্থা চালু: আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা

আপডেটের সময়: ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

ঢাকা মহানগরে ট্রাফিক আইন বাস্তবায়নে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো হবে যানবাহনের মালিক ও চালকের কাছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে এই ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ, ‘সঠিক সময়েই সব আয়োজন হবে’

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন আইন ভঙ্গের ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করা হচ্ছে। এরপর ই-ট্রাফিক সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ করে ডিএমপি ট্রাফিক বিভাগে হাজির হয়ে মামলা নিষ্পত্তি করতে হবে। তবে নির্ধারিত সময়ে হাজির না হলে পরবর্তী ধাপে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশন ঘিরে দেব-ভক্তদের কৌতূহল

ডিএমপি আরও জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই আইনগত প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অসাধু চক্র যেন সিসি ক্যামেরা বা ই-ট্রাফিকের নাম ব্যবহার করে অর্থ দাবি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার