ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোলের সঙ্গে আরও একটি গোল যোগ করে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তুলতে চেয়েছিল মরক্কো। তবে প্রথম পাঁচ মিনিটের পর থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা। ধারাবাহিক আক্রমণে তারা মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ম্যাচের ১১তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে সবচেয়ে বড় সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেই নিচু শট নিলে অসাধারণ ক্ষিপ্রতায় পা বাড়িয়ে বল ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

এরপর মাঝমাঠে বলের দখল নিয়ে দুই দলের লড়াই জমে ওঠে। তবে কেউই পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর যেন নতুন রূপে মাঠে নামে মরক্কো। আক্রমণের ধার বাড়িয়ে কানাডার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে তারা। সেই চাপ থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আজ্জেদিন উনাহি। তার সঙ্গে আরও একটি গোল যোগ করে ৩-০ ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল উত্তর আফ্রিকার দেশটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আপডেটের সময়: ০৮:২২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোলের সঙ্গে আরও একটি গোল যোগ করে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তুলতে চেয়েছিল মরক্কো। তবে প্রথম পাঁচ মিনিটের পর থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা। ধারাবাহিক আক্রমণে তারা মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ম্যাচের ১১তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে সবচেয়ে বড় সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেই নিচু শট নিলে অসাধারণ ক্ষিপ্রতায় পা বাড়িয়ে বল ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

এরপর মাঝমাঠে বলের দখল নিয়ে দুই দলের লড়াই জমে ওঠে। তবে কেউই পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর যেন নতুন রূপে মাঠে নামে মরক্কো। আক্রমণের ধার বাড়িয়ে কানাডার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে তারা। সেই চাপ থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র