ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উপজেলা গঠন নিয়ে বিরোধ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দোহাজারীবাসীকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ বলেছেন বলে অভিযোগ ওঠে। একই বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ৭ জেলে আটক

সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও ও এ-সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীতে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। পরে দোহাজারী মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সাংবাদিক আরজু বলেন, দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জনপদ। এ এলাকার মানুষকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়া অপমানজনক। সংসদ সদস্যের এমন বক্তব্যে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ  খুলনার অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে দোহাজারীবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে লাগাতার কর্মসূচির মাধ্যমে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উপজেলা গঠন নিয়ে বিরোধ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ

আপডেটের সময়: ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দোহাজারীবাসীকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুনঃ  খুলনার অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ বলেছেন বলে অভিযোগ ওঠে। একই বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও ও এ-সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীতে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। পরে দোহাজারী মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সাংবাদিক আরজু বলেন, দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জনপদ। এ এলাকার মানুষকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়া অপমানজনক। সংসদ সদস্যের এমন বক্তব্যে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস