
চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাঁকলিয়া থানাধীন বলিরহাট ঘাটকুল স্লুইসগেট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সদরঘাট নৌ-থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নৌ-পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। উদ্ধারকালে তার শরীরে কোনো পোশাক ছিল না। মুখমণ্ডল বিকৃত ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 




















