ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুড়িগ্রামে ৪ দিনে নদীগর্ভে বিলীন ৬০টি বাড়ি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত চার দিনে অন্তত ৬০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে শত শত একর ফসলি জমিও নদীতে হারিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) থেকে টানা ভাঙনে উপজেলার চিলমারী ইউনিয়নের বিশারপাড়া আশ্রয়ণ এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়। এতে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  শিক্ষক পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নদীভাঙনের কারণে এলাকায় থাকা বেশ কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা—প্রাথমিক বিদ্যালয়, বাজার, ইউনিয়ন পরিষদ ভবন এবং ভূমি অফিসও ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৬ রোগী

বিশারপাড়া এলাকার বাসিন্দা আতিকুর রহমান বলেন, “যেভাবে ভাঙন হচ্ছে, ইউনিয়নটি কয়েক দিনের মধ্যে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।”

অন্যদিকে ক্ষতিগ্রস্তরা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। মমতাজ বেগম বলেন, “ঘরবাড়ি হারিয়ে কোথায় যাব, সেটাই এখন চিন্তা।”

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, গত দুই বছরে প্রায় ৮৫০টি পরিবার নদীগর্ভে হারিয়েছে। চলমান ভাঙন অব্যাহত থাকলে বড় অংশ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  মৃত্যুর ৮ মাস পর লিবিয়াপ্রবাসীর মরদেহ ফিরল গ্রামে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে সীমিতভাবে জিও ব্যাগ ফেলা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

কুড়িগ্রামে ৪ দিনে নদীগর্ভে বিলীন ৬০টি বাড়ি

আপডেটের সময়: ০৮:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত চার দিনে অন্তত ৬০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে শত শত একর ফসলি জমিও নদীতে হারিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) থেকে টানা ভাঙনে উপজেলার চিলমারী ইউনিয়নের বিশারপাড়া আশ্রয়ণ এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়। এতে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  পদ্মায় নৌকাডুবি, নবজাতকসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার বিএসএফের

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নদীভাঙনের কারণে এলাকায় থাকা বেশ কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা—প্রাথমিক বিদ্যালয়, বাজার, ইউনিয়ন পরিষদ ভবন এবং ভূমি অফিসও ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৬ রোগী

বিশারপাড়া এলাকার বাসিন্দা আতিকুর রহমান বলেন, “যেভাবে ভাঙন হচ্ছে, ইউনিয়নটি কয়েক দিনের মধ্যে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।”

অন্যদিকে ক্ষতিগ্রস্তরা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। মমতাজ বেগম বলেন, “ঘরবাড়ি হারিয়ে কোথায় যাব, সেটাই এখন চিন্তা।”

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, গত দুই বছরে প্রায় ৮৫০টি পরিবার নদীগর্ভে হারিয়েছে। চলমান ভাঙন অব্যাহত থাকলে বড় অংশ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং