ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লার রেস্টুরেন্টে শিশুকন্যাকে রেখে চলে গেল কাশ্মিরি পরিবার

কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে ভুলবশত প্রায় দুই বছরের এক কন্যাশিশুকে রেখে চলে গেছে ভারতের কাশ্মির থেকে আসা একটি পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে পুলিশ ও সমাজসেবা বিভাগের উদ্যোগে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তারা শিশুটিকে নিতে কুমিল্লার পথে রয়েছেন।

আরও পড়ুনঃ  লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতালে ছুটলেন দেব

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, শনিবার সকালে দুটি গাড়িতে করে প্রায় ১৫ সদস্যের একটি কাশ্মিরি পরিবার রেস্টুরেন্টে নাশতা করতে আসে। খাবার শেষে তারা চলে যাওয়ার সময় ভুলবশত শিশুকন্যাটিকে সেখানে রেখে যান। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর এবং সে কথা বলতে পারে না।

আরও পড়ুনঃ  ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

খবর পেয়ে কুমিল্লা দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানার পর সমাজসেবা বিভাগের সহায়তায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারটি কুমিল্লায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা, বিচার বিভাগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

কুমিল্লার রেস্টুরেন্টে শিশুকন্যাকে রেখে চলে গেল কাশ্মিরি পরিবার

আপডেটের সময়: ০৪:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে ভুলবশত প্রায় দুই বছরের এক কন্যাশিশুকে রেখে চলে গেছে ভারতের কাশ্মির থেকে আসা একটি পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে পুলিশ ও সমাজসেবা বিভাগের উদ্যোগে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তারা শিশুটিকে নিতে কুমিল্লার পথে রয়েছেন।

আরও পড়ুনঃ  শেরপুর-তেলিবাজার সড়কে থামছে না দুর্ঘটনা, ৬ মাসে নিহত ১১৭