ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন ৮০টি হাই রেজল্যুশন ক্যামেরা পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় আশ্রয়হীন নারী, মানবিক সমাধানের অপেক্ষা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ তৈরির শঙ্কা, ১৮ নভেম্বর হতে পারে প্রবল বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে জোর, স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগের আহ্বান জুবাইদার পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি এটিভি (অল-টেরেইন ভেহিকল) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ মহড়াও পরিচালনা করা হয়েছে।

এটিভি হলো বিশেষ ধরনের চাকার মোটরচালিত যান, যা দুর্গম ও অসমতল পথেও চলাচল করতে পারে। ফলে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনায় এসব যান সহায়ক হবে।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা

মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির আশা, নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন

আপডেটের সময়: ০৭:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি এটিভি (অল-টেরেইন ভেহিকল) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ মহড়াও পরিচালনা করা হয়েছে।

এটিভি হলো বিশেষ ধরনের চাকার মোটরচালিত যান, যা দুর্গম ও অসমতল পথেও চলাচল করতে পারে। ফলে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনায় এসব যান সহায়ক হবে।

আরও পড়ুনঃ  সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ