ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (Islamic Revolutionary Guard Corps বা আইআরজিসি) দাবি করেছে, দেশজুড়ে চলমান গণসমাবেশ ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের শক্তিকে আরও দৃঢ় করেছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সম্প্রতি বিভিন্ন কর্মসূচি ও ধর্মীয় উপলক্ষে আয়োজিত সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ দেশটির জনগণের ঐক্য ও দেশপ্রেমের প্রতিফলন। তাদের ভাষায়, এসব কর্মসূচি ইরানের “প্রতিরোধের মনোভাব” আরও শক্তিশালী করেছে।
আইআরজিসি আরও দাবি করে, দেশের জনগণ যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে রয়েছে এবং কোনো বিদেশি শক্তিই তাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে “শত্রুতামূলক অবস্থান” এবং “মনস্তাত্ত্বিক চাপের” অভিযোগও তোলা হয়। একই সঙ্গে জনগণের অংশগ্রহণকে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।
সংস্থাটি মনে করে, এই ধরনের গণসমাবেশ ও জনসম্পৃক্ততা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবেদকের নাম 



















