ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গড়াই নদীর পানির চাপে খোকসা শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭০ সময় দেখুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ধসে পড়েছে। গড়াই নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্ট এ ধসে আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। গত পাঁচ দিন ধরে ভাঙনের বিস্তার অব্যাহত থাকায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত রোববার (১২ জুলাই) খোকসা পৌর শহরের কালীবাড়ি এলাকায় হঠাৎ বাঁধের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা জানান, গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

স্থানীয় বাসিন্দা পাপ্পু হোসেন বলেন, নদীর পানি বাড়ার কারণে বাঁধের নিচে ফাঁপা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে এবং আশপাশের বসতবাড়ি ও বাজার হুমকির মুখে পড়বে।

পৌর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন জানান, গড়াই নদীপাড়ে পৌরসভার ড্রেনের মুখের সামনেই ভাঙন দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে পুরো বাঁধই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। তখন মেরামত করা হলেও সাম্প্রতিক বৃষ্টি ও নদীর পানির চাপে আবারও মাটি সরে গিয়ে ধস নেমেছে। এলাকাটিতে কয়েকশ ঘরবাড়ি ও একটি ব্যস্ত বাজার থাকায় দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের টানা বৃষ্টির পানি শ্মশানঘাট এলাকার ড্রেন দিয়ে গড়াই নদীতে প্রবাহিত হওয়ায় ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এ কারণে ধসের ঝুঁকি আরও বেড়েছে।

খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. তাসনিম জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরিমাপ শেষে আগামী দুই-এক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খোকসা পৌর এলাকার ড্রেনেজের পানি এই অংশ দিয়েই নদীতে নিষ্কাশন হয়। ফলে বাঁধের নিচের মাটি সবসময় ভেজা থাকে। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মাটি সরে গিয়ে ধসের ঘটনা ঘটেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

গড়াই নদীর পানির চাপে খোকসা শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেটের সময়: ০৩:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ধসে পড়েছে। গড়াই নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্ট এ ধসে আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। গত পাঁচ দিন ধরে ভাঙনের বিস্তার অব্যাহত থাকায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত রোববার (১২ জুলাই) খোকসা পৌর শহরের কালীবাড়ি এলাকায় হঠাৎ বাঁধের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা জানান, গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

স্থানীয় বাসিন্দা পাপ্পু হোসেন বলেন, নদীর পানি বাড়ার কারণে বাঁধের নিচে ফাঁপা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে এবং আশপাশের বসতবাড়ি ও বাজার হুমকির মুখে পড়বে।

পৌর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন জানান, গড়াই নদীপাড়ে পৌরসভার ড্রেনের মুখের সামনেই ভাঙন দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে পুরো বাঁধই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। তখন মেরামত করা হলেও সাম্প্রতিক বৃষ্টি ও নদীর পানির চাপে আবারও মাটি সরে গিয়ে ধস নেমেছে। এলাকাটিতে কয়েকশ ঘরবাড়ি ও একটি ব্যস্ত বাজার থাকায় দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের টানা বৃষ্টির পানি শ্মশানঘাট এলাকার ড্রেন দিয়ে গড়াই নদীতে প্রবাহিত হওয়ায় ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এ কারণে ধসের ঝুঁকি আরও বেড়েছে।

খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. তাসনিম জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরিমাপ শেষে আগামী দুই-এক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম