
শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের।
চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ায় এই মৃত্যু হয়েছে।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। সে পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘটনার দিন সকালে মানহা মনি তার নানা’র সঙ্গে বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। বাদাম খাওয়ার সময় একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টে ভুগতে থাকে।
পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
প্রতিবেদকের নাম 



















