ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২ ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবি তৈরির ট্রেন্ড, বানাবেন যেভাবে নবম পে-স্কেলের গেজেট কবে, ২০ গ্রেডে কার বেতন কত? ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা প্রথম ওয়েব সিরিজেই রহস্যময় চরিত্রে পরিণীতি চোপড়া বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা ভুল আসন উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে জামায়াত আমিরের প্রশ্ন বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকার অসন্তোষ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অপ্রাসঙ্গিক, তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের বক্তব্যকে ‘অপ্রাসঙ্গিক’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্যের পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

‘উনি কে, উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক’

মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাঁকে ১১ বার নির্বাচিত করেছেন। তাই আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা বলার দায়িত্ব তাঁর বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  চেক জালিয়াতির মামলায় সাবেক পিআইওর ৫ মাসের কারাদণ্ড

অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খোকন বলেন, “অ্যাটর্নি জেনারেলের কোন কাজ আছে এখানে? উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনভিপ্রেত এবং তাঁর অবস্থানে তিনি বিস্মিত। অ্যাটর্নি জেনারেল আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন উল্লেখ করে খোকন অভিযোগ করেন, তিনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন, তা তাঁর কাছে বোধগম্য নয়।

আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ

সংবাদ সম্মেলনে হাইকোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ তোলেন মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বিদেশি নম্বরে চাঁদাবাজির অভিযোগ, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

তিনি দাবি করেন, হাইকোর্টে এখনো অনেক বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এসব বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে আইনজীবীরা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

যে ঘটনায় বিতর্কের সূত্রপাত

গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদের পর আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যায়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয় এবং জাতীয় সংসদেও বিষয়টি উঠে আসে।

আরও পড়ুনঃ  দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

এরপর এ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

তিনি দাবি করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবীদের কল্যাণ ও স্বার্থে প্রধান বিচারপতির কাছে কিছু কথা বলেছেন বলে দাবি করলেও মামলার কার্যধারায় এমন কোনো কথা হয়নি।

খোকনের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের বক্তব্য মূলত অ্যাটর্নি জেনারেলের ওই মন্তব্যেরই প্রতিক্রিয়া।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২

‘অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অপ্রাসঙ্গিক, তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’

আপডেটের সময়: ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের বক্তব্যকে ‘অপ্রাসঙ্গিক’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্যের পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

‘উনি কে, উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক’

মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাঁকে ১১ বার নির্বাচিত করেছেন। তাই আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা বলার দায়িত্ব তাঁর বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিতর্কিত সেই প্রাডো নিয়েই শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খোকন বলেন, “অ্যাটর্নি জেনারেলের কোন কাজ আছে এখানে? উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনভিপ্রেত এবং তাঁর অবস্থানে তিনি বিস্মিত। অ্যাটর্নি জেনারেল আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন উল্লেখ করে খোকন অভিযোগ করেন, তিনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন, তা তাঁর কাছে বোধগম্য নয়।

আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ

সংবাদ সম্মেলনে হাইকোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ তোলেন মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুনঃ  মেঘ-বৃষ্টির আভাস ঢাকায়, কাটছে না ভ্যাপসা গরম

তিনি দাবি করেন, হাইকোর্টে এখনো অনেক বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এসব বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে আইনজীবীরা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

যে ঘটনায় বিতর্কের সূত্রপাত

গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদের পর আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যায়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয় এবং জাতীয় সংসদেও বিষয়টি উঠে আসে।

আরও পড়ুনঃ  সুইমিং পুলে নতুন লুকে পরীমনি, ছবি ঘিরে নেটদুনিয়ায় আলোচনা