সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গাজী নজরুল ইসলাম এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে এবার সামনে এসেছে তাদের বয়সের বিশাল ব্যবধান।
বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে, আর মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসেবে বর্তমানে নজরুল ইসলামের বয়স ৭৫ বছর এবং মরিয়মের বয়স ১৮ বছর। তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে গাজী নজরুল ইসলাম ও মরিয়মের একটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে প্রথমে তিনি দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
তবে পরে একাধিক স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের বিশ্লেষণে ভিডিওটি আসল বলে নিশ্চিত করা হয়। এর কিছু সময় পর গাজী নজরুল ইসলাম নিজ ফেসবুক পোস্টে স্বীকার করেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
ভিডিওটি এবং বয়সের বড় ব্যবধান—দুই বিষয়কে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রতিবেদকের নাম 




















