ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন চলে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ, ১৪ জুন ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। তাই জনগণ প্রাপ্য সেবা না পেলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে চার সরকারি দপ্তরে তালা

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর একটি রাজনৈতিক শক্তি জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো রাষ্ট্রের নীতিমালা অনুযায়ী কাজ করা, রাজনৈতিক মতভেদকে প্রশাসনিক কাজে বাধা না বানানো।

মন্ত্রী আরও বলেন, জনগণের ক্ষোভের মুখে প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। তাই সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকসেবীদের পেছনে সময় নষ্ট না করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক সমাজকে ধ্বংস করছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

এছাড়া কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন চলে: বিমানমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মানিকগঞ্জ, ১৪ জুন ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। তাই জনগণ প্রাপ্য সেবা না পেলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর একটি রাজনৈতিক শক্তি জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো রাষ্ট্রের নীতিমালা অনুযায়ী কাজ করা, রাজনৈতিক মতভেদকে প্রশাসনিক কাজে বাধা না বানানো।

মন্ত্রী আরও বলেন, জনগণের ক্ষোভের মুখে প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। তাই সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের নৌপথে জেলেদের জাল, ১৭ আগস্টের মধ্যে না সরালে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি